July 9, 2026, 6:55 am
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু : তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণ চেষ্টা মামলা ; তিনজনের ১০ বছর করে কারাদণ্ড চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক গাজায় বসতি স্থাপন কেবল শুরু : ইসরায়েলের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যা বন্ধ না হলে হামলার বিস্তার ঘটানোর হুমকি দিল ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় তার গণহত্যা অব্যাহত রাখলে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার সানায় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “গাজা আমাদের জন্য রেড লাইন। ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন এবং এসব বিষয়ে আমরা আপোষ করব না।”

জেনারেল সারিয়ি বলেন, “আমরা এমন লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করেছি যা শত্রু কখনও কল্পনাও করেনি। এমনকি ইয়েমেনের জনগণ বা আরব দেশগুলোর জনগণেরও কল্পনায় এসব ছিল না।”

সারিয়ি সতর্ক করে দিয়ে আরো বলেন, যেসব কোম্পানি ইসরাইলি বন্দরগুলোতে পণ্য পৌঁছে দেয়;  সেসব কোম্পানির বিরুদ্ধে ইয়েমেন নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এক্ষেত্রে ওই কোম্পানিগুলো কোন দেশের তা লক্ষ্য করা হবে না। এরপর ওইসব কোম্পানির যেকোনো জাহাজ ইয়েমেনের হামলার আওতায় আসলেই সেগুলোতে হামলা চালানো হবে এবং তখন আর সেগুলোর গন্তব্য লক্ষ্য করা হবে না।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু যদি গাজায় গণহত্যা চালিয়ে যায় তাহলে আল্লাহর ইচ্ছায় ও শক্তিতে আমরা গাজাবাসীর সমর্থনে পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের অভিযান শুরু করব।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page