August 17, 2026, 12:07 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাশিয়ার সভাপতিত্বে সংগঠিত ব্রিকসের কার্যক্রমে ইরান সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং দেশগুলো এসোসিয়েশনের একটি একক মুদ্রা চালুর লক্ষে কাজ করছে। ‘রাশিয়া – ইসলামিক ওয়ার্ল্ড: কাজানফোরাম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ কথা বলেন। খবর তাস’র।

রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, অ্যাসোসিয়েশনের নতুন সদস্য রাষ্ট্র হিসাবে ইরান ব্রিকসে বড় আকারের কাজ পরিচালনা করছে।
কূটনীতিক বলেন, ‘অ্যাসোসিয়েশনের কাঠামোর মধ্যে নতুন একক মুদ্রা তৈরি করা হচ্ছে। এই নিয়ে রাশিয়া এবং ইরান কাজ করছে।’
রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করতে ডলার ব্যবহার করে এবং এজন্য পারস্পরিক মীমাংসার ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার এজেন্ডায় রয়েছে।
‘দ্বিপাক্ষিক বাণিজ্যের ৬০ শতাংশেরও বেশি রুবেল এবং রিয়ালে হয়’ উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক এখন ‘সুবর্ণ পর্যায়ে’।
আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড: কাজানফোরাম ২০২৪’ ১৫ তম বৈঠক কাজানে ১৪-১৯ মে অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের মূল বক্তব্য হল ‘বিশ্বাস এবং সহযোগিতা।’ ফোরামের মূল লক্ষ্য রাশিয়ান অঞ্চল এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত, সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এবং সেইসাথে রাশিয়ায় ইসলামী আর্থিক ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page