October 3, 2026, 4:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য : আইনমন্ত্রী দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর : ভূমিমন্ত্রী নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

অস্থায়ী জেটি থেকে গাজায় সাহায্য বিতরণ পুনরায় শুরু করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র অস্থায়ী একটি জেটি থেকে গাজায় ত্রাণ সরবরাহ ফের শুরু করেছে। সামুদ্রিক ঢেউয়ের আঘাতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার এবং পার্শ্ববর্তী একটি বন্দরে মেরামতের পর তারা এ ত্রাণ সরবরাহ শুরু করলো। শনিবার মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

সেন্টকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা বার্তায় বলেছে, ‘আজ সকাল সাড়ে ১০ টার দিকে (গাজার সময়) মার্কিন সেন্ট্রাল কমান্ড গাজা উপকূলে মানবিক সহায়তা বিতরণ শুরু করেছে। আজ গাজার লোকজনের মাঝে মোট প্রায় ৪৯২ মেট্রিক টন একেবারে জরুরি মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।’
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের এমন অভিযান এখন নবম মাসে প্রবেশ করতে যাচ্ছে। ইসরায়েলের হামলায় গাজার উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ায় তাদের মানবিক সহায়তা দেওয়া একেবারে প্রয়োজনীয় হয়ে পড়েছে।
গত মাসে অস্থায়ী ওই জাহাজ ঘাট দিয়ে ২০ লাখ পাউন্ডেরও বেশি মানবিক সহায়তা বিতরণ করা হয়। তবে ওই পথে ত্রাণ বিতরণ শুরু হওয়ার এক সপ্তাহ পর সামুদ্রিক ঢেউয়ের আঘাতে তা ক্ষতিগ্রস্ত হয়। সেটি মেরামত করে শুক্রবার পুনরায় ত্রাণ সরবরাহ শুরু করা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page