October 3, 2026, 2:09 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

হাজিদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করল সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবে হজযাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করেছে দেশটির সরকার। হাজিরা পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত, পণ্য পরিবহনসহ জরুরি চিকিৎসা কাজে ট্যাক্সিটি ব্যবহার করতে পারবেন। বুধবার (১২ জুন) এটি উদ্বোধন করা হয়। খবর আরব নিউজের।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে আরব নিউজ জানায়, ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিটি পবিত্র শহরগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ব্যবহার করা হবে। এ ছাড়া জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, রোগীদের দ্রুত স্থানান্তর, পণ্য পৌঁছানোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যবহার করা যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিসের মন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসের, উপমন্ত্রী রুমাইহ আল-রুমাইহ, জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশনের সভাপতি আবদুল আজিজ আল-দুইলেজ উপস্থিত ছিলেন।

এ সময় ট্যাক্সিটির উড্ডয়ন প্রত্যক্ষ করেন মন্ত্রী। এরপর তিনি বলেন, এটি বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি, যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লাইসেন্স পেয়েছে।

মন্ত্রী আরও বলেন, সর্বশেষ ভবিষ্যৎ পরিবহন প্রযুক্তি প্রয়োগ এবং পরিবেশবান্ধব পরিবহন মডেল গ্রহণের সৌদির প্রচেষ্টার অংশ এ ট্যাক্সি। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া সৌদি আরব বৈদ্যুতিক গাড়ি ও হাইড্রোজেন ট্রেন চালুর মাধ্যমে পরিবহন খাতের আধুনিকীকরণের চেষ্টা করছে।

হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে চলতি বছরের শুরুতেই উড়ন্ত ট্যাক্সি চালুর উদ্যোগের কথা জানিয়েছিল সৌদি আরব। ট্যাক্সিটি এই বছরের হজের সময় হজযাত্রীদের সেবার লক্ষ্যে প্রয়োগ করা ৩২টি আধুনিক প্রযুক্তির মধ্যে একটি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page