April 29, 2026, 11:29 pm
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০ ভাগ ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

হামাসকে নির্মূল করা সম্ভব নয় : ইসরায়েলি সেনা কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল হাগারি। স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১৩কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন।
আট মাসের বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে এখনও তারা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি। বরং হামাস উৎখাত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ মেরেছে ইসরায়েল।
এ প্রসঙ্গে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র হাগারি বলেন, ‘হামাস একটি মতাদর্শ। একটি মতাদর্শ নির্মূল করা সম্ভব নয়। আমরা হামাসকে শেষ করে দিতে যাচ্ছি—এটা বলা মানে হলো মানুষের চোখে ধুলা দেওয়া। আমরা বিকল্প ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত হামাস থাকবে।’

এদিকে হাগারির এই বক্তব্য প্রত্যাখান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে যে কোনো দাবি অপ্রাসঙ্গিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ



Our Like Page