March 27, 2026, 3:56 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সিএসএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

ঝিনাইদহে থেকে ফিরে ফারুক আহমেদ : ঝিনাইদহে সিএসএস এনজিওর আয়োজনে ১০ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৪ জুন বিকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ অডিটেরিয়াম সম্মেলন কক্ষে সিএসএস-এমএফপি এর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সিএসএস প্রোগ্রাম ম্যানেজার মোঃ কামরুজ্জামান রাজু সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার  রাজিয়া আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হাই। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সিএসএস জোনাল ম্যানেজার মোঃ এনামুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিএসএস রিজিওনাল ম্যানেজার নরহরি হালদার, রিজিওনাল ম্যানেজার জয়ন্ত কুমার ও ব্রাঞ্চ ম্যানেজার জগময় সরকার।
অনুষ্ঠানে সিএসএস জোনাল ম্যানেজার মোঃ এনামুল হক বলেন, খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) একটি জনকল্যাণব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রয়াসে কাজ করে চলেছে। সিএসএস বাংলাদেশের ৪ টি বিভাগের ২৯ জেলার ২১২ টি থানা/উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের কর্মকাণ্ড বিস্তৃত রয়েছে। সিএসএস এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত ৪৮ টি হোপ নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করে শিক্ষার সুযোগ করতে কাজ করে চলেছে। প্রতিষ্ঠানটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী সদস্যর সন্তানদের মধ্যে দুই সহস্রাধিক পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে বৃত্তি/A+ পেয়ে উর্ত্তীণদের বিশেষভাবে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। এই ২০২৪ সালের চলতি বছরও তারই ধারাবাহিকতায় ১২৬ জন কৃতি শিক্ষার্থীদের বাংলাদেশের বিভিন্ন জেলা/উপজেলাতে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করাসহ আর্থিক সুবিধা প্রদান করা হবে যার মধ্যে – অত্র ঝিনাইদহ জেলাতে ১০ জন। এছাড়াও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সুবিধা নির্দেশনা মোতাবেক ১০ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করার কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। আমরা এই সকল কৃতি শিক্ষার্থী সন্তানেরা আগামীতে অধিকতর সাফল্যের শিখরে পৌঁছে যাবে এই প্রত্যাশা করি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page