October 26, 2026, 9:44 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

অধরা গাজা চুক্তি নিয়ে বৈঠকে বসছেন বাইডেন-নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে বসতে যাচ্ছেন। এই সময়ে অধরা গাজা চুক্তির বিষয়ে বাইডেন গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুুপুরে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও নেতানিয়াহু বৈঠক করবেন।
এদিকে এই বৈঠকের একদিন আগে নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। ভাষণে তিনি ফিলিস্তিনী সংগঠন হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের অঙ্গীকার করেন।
বাইডেন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করলেও বিশ্লেষকরা বলছেন, বাইডেনের মেয়াদ আর মাত্র ছয় মাস আছে। নেতানিয়াহু বরং বাইডেনের উত্তরসূরির সাথে আলোচনার জন্যে অপেক্ষায় থাকবেন।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন প্রশাসন মে মাসে যে পরিকল্পনা উপস্থাপন করে তা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা রীতিমতো ধীর গতিতে চলছে। ফিলিস্তিনী অঞ্চলে ইসরায়েল হামলাও অব্যাহত রেখেছে। ওয়াশিংটনও ইসরায়েলে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি হিসেবে আটক করে। এদের মধ্যে এখনও ১১১জন হামাসের কাছে আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। এতে এই পর্যন্ত ৩৯ হাজার একশ’ বেসামরিক ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের বেশিরভাগই মহিলা ও শিশু।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page