October 1, 2026, 11:06 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

অনিবার্য পতন থেকে ইসরাইলকে রক্ষা করতে পারবে না আমেরিকা ; ইরানের আইআরজিসি প্রধানের মন্তব্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের জন্য অনিবার্য পতন অপেক্ষা করছে এবং আমেরিকা কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাকে রক্ষা করতে পারবে না।

গতকাল (শুক্রবার) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতা আইআরসিসি কমান্ডার এসব কথা বলেন। তিনি ইসরাইলের ভেতরে হামাসের দুঃসাহসিক ও সফল অভিযানে প্রশংসা করে বলেন, ‘ইসরাইলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে’।

আইআরজিসি’র প্রধান বলেন, ৭ অক্টোবরের ওই অভিযানে ১৫০০ ফিলিস্তিনি অংশ নিয়েছেন এবং একেবারে কোন বাধা-বিঘ্ন ছাড়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন পেরিয়ে তারা ইসরাইলের ভেতরে অভিযান চালিয়েছে। এ সময় গাজা-ইসরাইল সীমান্তে একটি গুলিও চলেনি এবং একজন ফিলিস্তিনিও শহীদ হননি। এমনকি সমস্ত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীকে সশস্ত্র অবস্থায় রাখার পরেও তাদের সব অস্ত্র নিষ্ক্রিয় ছিল।

জেনারেল সালামি আরো বলেন, দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকার সীমান্তে অত্যন্ত নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে। ইসরাইলের এই দেয়াল, বাধা, তথ্য এবং নিরাপত্তা ব্যুহ পেরিয়ে ফিলিস্তিনরা কিভাবে ইসরাইলের ভেতরে অভিযান চালিয়েছে সে রহস্য এখনো অজানা। গাজার যোদ্ধাদের এই বিজয় রহস্য সম্ভবত আরো পরে প্রকাশ করা হবে।

জেনারেল সালামি বলেন, আজকের দিনে ইহুদিবাদী ইসরাইলের প্রতিরোধ ক্ষমতা ভেঙে গেছে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করে আমেরিকা ইসরাইলকে বাঁচিয়ে রাখতে পারবে না। বর্ণবাদী ইসরাইলের মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক কোনো শিকড় নেই বরং ইসরাইলের পতন অনিবার্য।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page