October 17, 2026, 1:50 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অবশেষে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতের সময় নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান অনীল চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারত সরকার এতদিন তাদের কোনো বিমান হারিয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য এড়িয়ে যাচ্ছিল। জেনারেল চৌহানের এই বক্তব্য ভারত-পাকিস্তান সংঘর্ষে বিমান ক্ষয়ক্ষতি সম্পর্কে ভারতের পক্ষ থেকে প্রথম স্বীকারোক্তি।

তবে সংঘর্ষে তাদের কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ভারতীয় সামরিক বাহিনী।

জেনারেল চৌহান বলেছেন, ‘যুদ্ধবিমান হারানোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো, সেগুলো কীভাবে হারালো, কী ভুল হয়েছিল—সেই বিশ্লেষণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়।’

পাকিস্তানের দাবি যে তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, তা ‘একেবারেই ভুল’ বলে মন্তব্য করেছেন জেনারেল চৌহান। তবে, তিনি ভারতের কতটি বিমান হারিয়েছে তার সঠিক সংখ্যা উল্লেখ করেননি।

জেনারেল চৌহান বলেন, ‘ভালো দিক হলো, আমরা আমাদের কৌশলগত ভুলগুলো বুঝতে পেরেছি, সেগুলো সংশোধন করেছি এবং মাত্র দুই দিনের মধ্যেই আবার সমস্ত যুদ্ধবিমান উড়িয়েছি; বিশেষকরে দূরপাল্লার টার্গেট করে অভিযান পরিচালনা করেছি।’

তিনি জোর দিয়ে বলেন যে, এই সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের স্তরে পৌঁছায়নি। উভয় পক্ষই সংঘাত নিয়ন্ত্রণে রেখেছে।

ব্লুমবার্গ বলেছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের ‘‘অপারেশন সিঁদুরের’’ পর ইসলামাবাদ দাবি করেছিল, তারা ভারতীয় একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে ফরাসি যুদ্ধবিমান রাফালও ছিল।

পাকিস্তানের এই দাবি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রথম। কারণ ২০০৪ সালে ফরাসি নৌবাহিনী ও ২০০৬ সালে ফরাসি বিমানবাহিনীতে যুক্ত হওয়ার পর রাফাল যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার কোনও স্বীকৃত ঘটনা আগে প্রকাশ্যে আসেনি।

প্রতিবেশী দুই দেশের চলমান পরিস্থিতিতে ফরাসি এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাও পাকিস্তানের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির বিষয়টিও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন। রাফালের উৎপাদনকারী দেশ ফ্রান্সের শীর্ষ ওই গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ওই ফরাসি কর্মকর্তা সিএনএনকে বলেন, পাকিস্তান রাতারাতি একাধিক রাফাল ভূপাতিত করেছে কি না, তা খতিয়ে দেখছে ফরাসি কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page