February 19, 2026, 5:27 am
শিরোনামঃ
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা
এইমাত্রপাওয়াঃ

অভিনব পন্থায় কক্সবাজার থেকে ইয়াবা আসে গাজীপুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে অভিনব পন্থায় ইয়াবা আসতো গাজীপুরসহ বিভিন্ন জেলায়। এরই ধারাবাহিকতায় ৬ হাজার পিস ইয়াবা পাচারকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টাসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের বাসন এলাকার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একজন মাদক কারবারিকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

একটি অসাধু চক্র কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ভেতরে অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগর এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। এসময় ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদ মোহাম্মদ নোবেল নামে একজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে বাসন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে বলে জানান উপ-কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান।

পুলিশের সন্দেহ, আটককৃত রোহিঙ্গা নাগরিক। এ বিষয়ে তদন্ত চলছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page