April 1, 2026, 2:32 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

অর্থ আত্বসাতের মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

 বশির আল মামুন, চট্টগ্রাম : অর্থ আত্মসাতের মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারী) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন।
দুদকের পিপি অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নুরুল আবছার পৌরসভার ২৯ লাখ ১ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ১৯৯১ সালে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে বুধবার (৭ জানুয়ারি) একই আদালত নুরুল আবছারকে আরও তিনটি মামলায় তিন বছর কারাদণ্ড দেন।###

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page