October 17, 2026, 6:19 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করলো যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর প্রতি সব ধরনের সমর্থন নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। দেশটিতে সাম্প্রতিক ইহুদিবিদ্বেষী হামলার পর রাষ্ট্র-সমর্থিত প্রক্সি গোষ্ঠীর তৎপরতা দমনে নতুন আইনি ক্ষমতা ব্যবহার করে সোমবার (১৩ জুলাই) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনের আওতায় আইআরজিসি এবং এর সহযোগী গোষ্ঠীর সদস্য হওয়া, তাদের পক্ষে সমর্থন প্রকাশ, সভা-সমাবেশে অংশ নেওয়া বা প্রতীক প্রদর্শন করা অপরাধ হিসেবে গণ্য হবে। সংসদে অনুমোদন পেলে আইনটি কার্যকর হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, নতুন এই ক্ষমতা যুক্তরাজ্যে বিদেশি গোষ্ঠীর হয়ে অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং কারাগারে পাঠানো আরও সহজ করবে।

ব্রিটিশ সরকারের দাবি, যুক্তরাজ্যের মাটিতে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং অন্যান্য তৎপরতায় আইআরজিসির সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, বিদেশে ইরানের রাষ্ট্রীয় লক্ষ্য বাস্তবায়নে আইআরজিসি বিভিন্ন প্রক্সি গোষ্ঠী ব্যবহার করে।

সরকার আরও জানায়, দ্য ইসলামিক মুভমেন্ট অব কম্প্যানিয়ন্স অব দ্য রাইট নামের একটি গোষ্ঠীকে আইআরজিসি ‘প্রায় নিশ্চিতভাবেই’ পরিচালনা করেছে। যুক্তরাজ্যের দাবি, গোষ্ঠীটি ইহুদি ও ইসরায়েল-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা এবং ফারসি ভাষার গণমাধ্যমকে লক্ষ্য করে সাতটি হামলার দায় স্বীকার করেছে।

লন্ডনে ইহুদি সম্প্রদায়-সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলাগুলোর মধ্যে ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে।

ইরান অতীতে প্রক্সি গোষ্ঠী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ ব্রিটিশ সিদ্ধান্তের বিষয়ে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

নতুন আইন কার্যকর হলে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্র-সমর্থিত এসব গোষ্ঠীর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে। মনোনীত গোষ্ঠীর হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

একই আইনের আওতায় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর স্বেচ্ছাসেবী শাখাকেও নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের অভিযোগ, রাশিয়া নিয়মিত সামরিক সক্ষমতার পাশাপাশি অনিয়মিত ও অস্বীকারযোগ্য বাহিনী ব্যবহার করে ইউরোপ ও ন্যাটোর নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page