September 20, 2026, 9:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

আগামী ১ ডিসেম্বর থেকে ১৮৮ টাকায় ঢাকা-কক্সবাজার ট্রেনে যাতায়াত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চালু হচ্ছে। এই পথে পর্যটকসহ সব যাত্রী সর্বনিম্ন ১৮৮ টাকায় যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন রেল সচিব হুমায়ুন কবির।

শুক্রবার (১১ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে শনিবারের উদ্বোধনী প্রস্তুতি ঘুরে দেখে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

রেল সচিব জানান, আমরা আশা করছি, ১ ডিসেম্বর থেকেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করতে পারব। সেই ট্রেনে সর্বনিম্ন ভাড়া যেটি ধরা হয়েছে, সেটি হচ্ছে- ১৮৮ টাকা। এটি নন এসি মেইল ট্রেন। সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা। বর্তমানে রেলের যে ভাড়ার হার আছে, সেই অনুযায়ী, নির্ধারণ করা হয়েছে। ১ ডিসেম্বর শুধু আন্তনগর ট্রেন চালু হবে। পরে কমিউটার ও মেইল ট্রেনও চালু হবে।

সচিব আরও জানান, ভবিষ্যতে এই রুটে পর্যটক কোচ চালু করা হবে। শুধু ঢাকা নয়, উত্তরাঞ্চল ও দেশের অন্যান্য অংশ থেকেও কক্সবাজারে রেলপথে আসা যাবে। এতে করে যোগাযোগের নতুন পথ উন্মোচন হবে।

বাংলাদেশ রেলের মহাপরিচালক কামরুল আহসান জানান, ঢাকা থেকে একটি মেইল ট্রেন ছাড়বে সকাল ১০টা ৩০ মিনিটে, কক্সবাজারে পৌঁছাবে ৬টা ৩০ মিনিটে। পর্যায়ক্রমে এই রুটে ট্রেন বাড়ানো হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page