March 31, 2026, 10:36 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন
এইমাত্রপাওয়াঃ

আগ্রাসন চালিয়ে আর কোনো মুসলিম দেশকে পদানত করা সম্ভব নয় : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি একথা উপলব্ধি করেছে যে, সামরিক আগ্রাসন চালিয়ে আর কোনো মুসলিম দেশকে পদানত করা সম্ভব নয়। কাজেই তারা ভিন্ন কৌশলে স্বাধীনতচেতা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আজ (শনিবার) রাজধানী তেহরানের মোসাল্লায় অনুষ্ঠিত বৃহত্তম ঈদুল ফিতরের খুতবায় এ মন্তব্য করেন। ঈদের নামাজ জামায়াতে আদায় করার পর দেয়া খুতবায় বিশ্ব মুসলিমের প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি বলেন, ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.) দেশের জনগণের মধ্যে ঐক্য ও সংহতি অটুট রাখার আহ্বান জানিয়ে গেছেন। এতদিন ইরানের উন্নতি ও অগ্রগতির প্রধান চাবিকাঠি ছিল এই ঐক্য। বিগত চার দশকে দেশের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণগুলোতে জনগণের মধ্যকার ঐক্য এদেশকে শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে। কাজেই এই ঐক্য ও সংহতি অটুট রাখতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলো অতীতে সামরিক শক্তি নিয়ে বিশ্বের দেশে দেশে আগ্রাসন চালাত। কিন্তু ইসলামের শত্রুরা এখন বুঝে গেছে, তারা সামরিক শক্তি দিয়ে আর তেমন কিছুই করতে পারবে না। বলপ্রয়োগ করে আর কোনো মুসলিম দেশকে পদানত করা সম্ভব হবে না। ইরাক ও আফিগানিস্তানে সাম্রাজ্যবাদী আমেরিকার এই উপলব্ধি হয়েছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এ কারণে সাম্রাজ্যবাদীরা এখন বিশ্বের স্বাধীনচেতা জাতিগুলোকে দ্বিধাবিভক্ত করে এসব দেশকে দুর্বল করে ফেলার ষড়যন্ত্রে মেতে উঠে উঠেছে। আমাদেরকে শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে।

তারা ১০ বছর বা ২০ বছর আগে যে ধরনের কৌশল অবলম্বন করত এখন আর তা করে না। এখন তাদের কৌশল পরিবর্তিত হয়েছে। আমাদেরকেও ওই কৌশল অনুযায়ী পাল্টা ব্যবস্থা নিতে হবে। আর তা নিতে পারলেই আমরা শত্রুকে পরাজিত করতে পারব ইনশা আল্লাহ।

মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশসহ বিশ্বের বহু দেশে গতকাল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানসহ আরো কিছু দেশে আজ (শনিবার) এই ঈদ পালিত হচ্ছে।

ইরানের রাজধানী তেহরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৮টায়। এতে ইমামতি করেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। করোনা মহামারির জন্য বিগত তিন বছর তেহরানে কোনো ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। সে হিসেবে তিন বছর বিরতির পর আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page