October 27, 2026, 1:45 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০০ এর বেশি লোকের প্রাণহানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ২০০’র বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে ফ্রান্স-২৪ চ্যানেল এ খবর দিয়েছে।

তালেবান সরকারের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বাগলান প্রদেশে বন্যায় একদিনে ৬০ জনের মৃত্যুর খবর দিয়েছে। আফগানিস্তানের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছে বেশ কিছু মানুষ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ এরইমধ্যে আরো দুটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

সামজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির কারণে বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ডুবে গেছে। চারদিকে ভয়াবহ ধ্বংসলীলার চিহ্ন রয়েছে। আফগানিস্তানে গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণেই এই বন্যার সৃষ্টি হয়েছে এবং মধ্য এপ্রিল থেকে এ পর্যন্ত দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল মতিন কানি জানান, বাগলান প্রদেশের বোরকা জেলায় বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, দুই শতাধিক মানুষ তাদের ঘরে আটকা পড়েছেন।

স্থানীয় কর্মকর্তা হেদায়েতুল্লাহ হামদার্দ জানান, সেনাবাহিনীর সদস্যসহ জরুরি বিভাগের লোকজন ধ্বংস্তূপ ও কাদার নিচে পড়ে থাকা মরদেহ বের করে আনতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এছাড়া উপদ্রুত এলাকার লোকজনের মধ্যে তাঁবু, কম্বল ও খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

বন্যায় রাজধানী কাবুলের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের সংযোগ রক্ষাকারী প্রধান সড়কটি বন্ধ রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page