October 17, 2026, 9:58 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। তবে ইরানের জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

বুধবার (৬ মে) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এ অবস্থানের কথা তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাস প্রকাশ করেন ইরানি প্রেসিডেন্ট। তার অভিযোগ, দ্বিপক্ষীয় সংলাপ চলমান থাকা অবস্থাতেই ওয়াশিংটন ইরানের ওপর দুবার হামলা চালিয়েছে। এ ঘটনাকে তিনি পেছন থেকে ছুরি মারার সঙ্গে তুলনা করেন।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে।

প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সম্মত হতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page