October 16, 2026, 10:24 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

আরব আমিরাতে উদ্ধার কাজে ব্যবহৃত হবে অত্যাধুনিক উড়ন্ত বাইক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুর্যোগ, অগ্নিকাণ্ডসহ অন্যান্য দূর্ঘটনায় দ্রুত সময়ে উদ্ধারকাজ চালাতে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার পুরো বিশ্বেই বেড়েছে। তবে এদিক দিয়ে সবার চেয়ে এক ধাপ এগিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি।

উদ্ধার অভিযানে ব্যবহার করার জন্য আবুধাবি নিয়ে এসেছে উড়ন্ত বাইক। গত ১৩ মার্চ ইয়াস বেতে উড়ন্ত বাইকটি প্রদর্শন করা হয়।

বাইকটি তৈরি করা হয়েছে শক্তিশালী কার্বন ফাইবার দিয়ে। যেটি দুর্গম ও রুক্ষ অঞ্চলে অনায়াসে যেতে পারবে। এটি উদ্ধার অভিযান, অনুসন্ধানমূলক কাজে একটি কার্যকরী জীবন রক্ষাকারী যন্ত্রের কাজ করবে। এছাড়া ভূ-স্থানিক ম্যাপিংয়েও এটি সহায়ক হবে।

উড়ন্ত এ বিশেষ বাইকটি তৈরি করেছে বায়নাত নামের একটি ইঞ্জিনিয়ারিং সংস্থা। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি পোস্টে বায়নাত জানিয়েছে, এয়ারউইনস টেকনোলোজির সঙ্গে যৌথভাবে তারা এটির ডিজাইনসহ যাবতীয় কাজ করেছে।

এই উড়ন্ত বাইকটি তৈরি করা হয়েছে অবকাঠামোবিহীন পরিবহনের বিষয়টি মাথায় রেখে। বলা হচ্ছে এটি জীবন রক্ষাকারী পরিস্থিতি— যেমন মরুভূমি, লেক, উপসাগরে অনুসন্ধান এবং জরুরি পরিবহন কাজে ব্যবহার করা হবে। এছাড়া আকাশে তথ্য সংগ্রহ এবং ড্রোনের সঙ্গে কাজ করতে ব্যবহার করা যাবে।

বাইকটি তৈরিকারী প্রতিষ্ঠান আরও দাবি করেছে, কেউ এটির মতো দ্বিতীয় কোনো বাইক বানাতে পারবে না। কারণ এটির স্থিতিশীল নিয়ন্ত্রণ তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এছাড়া এনক্রিপ্ট করা গোপন প্রযুক্তির মাধ্যমে এই বাইকটির তথ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

কীভাবে বাইকটি তৈরি করা হয়েছে : একদল দক্ষ প্রকৌশলীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ বিশেষ বাইকটি তৈরি করা হয়েছে। এটি নির্মাণের সঙ্গী ছিলেন প্লে-স্টেশন, মহাকাশ, বিমান এবং মোটরযানের বিশেষজ্ঞ প্রকৌশলীরা।

বিমান ও মহাকাশ যানে যে কার্বন ফাইবার ব্যবহার করা হয় এই বাইকেও একই ফাইবার ব্যবহৃত হয়েছে। বাইকটির ওজন মাত্র ৩০০ কেজি। আর এটি ১০০ কেজি ওজন বহনে সক্ষম। মাত্র একটি জ্বালানি ট্যাংক নিয়ে বাইকটি ৮০ কিলোমিটার গতিতে ৪০ মিনিট পর্যন্ত উড়তে পারবে। এছাড়া এটি মাটি থেকে ২০ মিটারেরও বেশি উচ্চতায় উড়তে পারে।

বাইকটিতে ব্যবহার করা হয়েছে, ২৭০ হর্স পাওয়ারের টার্বো চার্জড-৪ স্ট্রোক কাওয়াসাকি গ্যাসোলিন মোটর বাইক রেসিং ইঞ্জিন। এটির ওজন রাখা হয়েছে ৭০ কেজিতে। বাইকটি আকাশে উড়ন্ত ও স্থিতিশীল রাখতে যুক্ত করা হয়েছে চারটি পাখা। সূত্র: খালিজ টাইমস

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page