November 7, 2026, 10:09 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

আল আকসা মসজিদে ইহুদি বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র রমজান ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে একদল ইসরায়েলি বসতিস্থাপনকারী। ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কঠোর সুরক্ষায় তারা পবিত্র এই ধর্মীয় উপাসনালয়ের চত্বরে প্রবেশ করে সেখানে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে।

বুধবার (৩০ জুন) জেরুজালেম গভর্নরেটের পক্ষ থেকে জানানো হয়েছে সকালে বেশ কিছু কট্টরপন্থী ইহুদি বসতিস্থাপনকারী দলবদ্ধভাবে আল আকসা মসজিদ চত্বরের ভেতরে ও চারপাশের আঙিনায় প্রবেশ করে। তারা সেখানে অত্যন্ত বিতর্কিত ও উসকানিমূলক টহল দেওয়ার পাশাপাশি তাদের নিজস্ব ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান ও রীতিনীতি পালন করতে শুরু করে।

এই পুরো অনধিকার প্রবেশের সময়টিতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ওই বসতিস্থাপনকারীদের চারপাশে অবস্থান নিয়ে তাদের পূর্ণ নিরাপত্তা প্রদান করে এবং সাধারণ ফিলিস্তিনিদের উপাসনায় বাধা সৃষ্টি করে। মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম এই ধর্মস্থানে ইসরায়েলিদের এমন ধারাবাহিক উস্কানিকে কেন্দ্র করে ওই এলাকায় নতুন করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page