October 16, 2026, 10:25 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

আয় কমেছে ফেসবুকের মূল কোম্পানি মেটার মালিক জাকারবার্গের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় ও লাভ কমেছে। বিজ্ঞাপন কমায় পরপর দুই প্রান্তিকে মার্ক জাকারবার্গের কোম্পানির এমন পরিসংখ্যান সামনে এল। সম্প্রতি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের সঙ্গে ফেসবুকের প্রতিযোগিতা বেড়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেটার আয়ের বড় পতনে মেটাভার্সে বছরে ১০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কোম্পানিটির আয়ের প্রধান উৎসেই ঘাটতি দেখা দিয়েছে।

তাছাড়া মেটার আয়ের পতনের খবরের পর লেনদেনের শুরুতেই কোম্পানির শেয়ার ১৯ শতাংশ কমেছে। যদি বৃহস্পতিবারের নিয়মিত ট্রেডিংয়ে এই হারে শেয়ার বিক্রি হয়, তাহলে তা হবে ২০১৬ সালের পর সর্বনিম্ন।

চলতি সপ্তাহে গুগল ও মাইক্রোসফ্টও দুর্বল আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে ক্যালিফোর্নিয়ার কোম্পানি দ্য মেলন পার্ক চার দশমিক চার বিলিয়ন ডলার আয়ের কথা জানিয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫২ শতাংশ কম। কারণ সেময় কোম্পানিটি আয় করে ৯ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

এদিকে বিপুল অঙ্কের অর্থ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান এখনো ধরে রেখেছেন স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। মাত্র এক বছরেরও কম সময়ে তিনি হারিয়েছেন ১১০ বিলিয় ডলারের বেশি। টেসলার শেয়ারের দাম কমায় মূলত তাকে এই অর্থ হারাতে হয়েছে।

গত বছরের নভেম্বরে ইলন মাস্কের সম্পদ বেড়ে দাঁড়ায় ৩২০ বিলিয়ন ডলারে। তবে চলতি সপ্তাহে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের সম্পদ কমে দাঁড়িয়েছে ২০৯ বিলিয়ন ডলারে। টেসলার শেয়ারের উঠানামা করায় এ পরিসংখ্যান সামনে এসেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page