September 24, 2026, 4:56 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার উপযুক্ত জবাব দেবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার উপযুক্ত জবাব দেয়ার ক্ষমতা রাশিয়ার সেনাবাহিনীর রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সোমবার কেনিয়ায় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে ‘দাম্ভিক শক্তিগুলোকে প্রফুল্ল’ করতে চায় ডেনমার্ক ও নেদারল্যান্ড। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ফোরামগুলোতে এসব দেশ সক্রিয়ভাবে সবার আগে ওয়াশিংটনকে খুশি করতে ব্যতিব্যস্ত থাকে।

মার্কিন সরকার নিজে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে অস্বীকৃতি জানালেও মিত্র দেশগুলোকে এ কাজ করার অনুমতি দিয়েছে। সবার আগে ডেনমার্ক ও নেদারল্যান্ড ইউক্রেনকে আমেরিকায় তৈরি ওই অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ করতে রাজি হয়েছে। এছাড়া, আমেরিকাসহ বহু ইউরোপীয় দেশ ইউক্রেনের পাইলটদের ওই যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ দিতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন সরকার এফ-১৬ জঙ্গিবিমান দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page