September 27, 2026, 4:16 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনসহ পূর্ব ইউরোপীয় দেশগুলোর পরমাণু স্থাপনায় হামলা চালাবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি পরমাণু স্থাপনায় ইউক্রেনের কথিত হামলার বিষয়টি প্রমাণিত হলে ইউক্রেনসহ এবং পূর্ব ইউরোপীয় দেশগুলোর পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের একটি পরমাণু স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনী হামলা চালানোর চেষ্টা করেছে বলে খবর প্রচারিত হওয়ার পর মেদভেদেভ এ হুঁশিয়ারি দিলেন।

তিনি টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেন, ন্যাটোর সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে স্মোলেনস্ক পরমাণু স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করার খবর সত্য হয়ে থাকলে ইউক্রেনের সবগুলো পরমাণু স্থাপনার পাশাপাশি পূর্ব ইউরোপের অন্যান্য দেশের পরমাণু স্থাপনাগুলোতেও হামলা চালানো হবে।

এর আগে ম্যাশ নামক টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত রিপোর্টে দাবি করা হয়, ব্রিটেনে তৈরি দু’টি স্টোর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে স্মোলেনস্ক পরমাণু স্থাপনায় হামলা চালানোর চেষ্টা কর হয়।তবে দু’টি ক্ষেপণাস্ত্রই আকাশে বিধ্বস্ত করে দেয় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আজকের বাংলা তারিখ



Our Like Page