August 6, 2026, 7:46 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ায় পাঠানো ৫ ড্রোনই ভূপাতিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে মস্কোয় পাঠানো পাঁচটি ড্রোনের সবগুলো ভূপাতিত করা হয়েছে এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেন এখন পর্যন্ত এ হামলায় সম্পৃক্ততার কথা দাবি বা স্বীকার করেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলা প্রচেষ্টায় পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। আর এসব ড্রোনের কারণে মস্কোর ভুকোভো বিমানবন্দরে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এ সময় কয়েকটি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

মস্কোর তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যতম হলো ভুকোভো বিমানবন্দর। হামলা প্রচেষ্টার সময় তুরস্ক, আরব আমিরাত এবং মিসর থেকে আসা বিমান অবতরণে বিঘ্ন ঘটে। তবে কিছুক্ষণ পর বিমানবন্দর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাঁচটির মধ্যে চারটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়। অপরটি ইলেকট্রনিক ব্যবস্থা ব্যবহার করে আটকে দেওয়া হয়।

টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ড্রোন অথবা এটির টুকরা ক্রিভোশিনোর একটি গ্রামের একটি ভবনের ওপর আছড়ে পড়েছে। এরপর সেই ভবনে আগুন ধরে যায়। এর আগে গত মে মাসে অন্তত ৮টি ড্রোন ব্যবহার করে মস্কোয় হামলা চালানোর চেষ্টা করা হয়। তখনও হামলা প্রতিহত করতে সক্ষম হয় রাশিয়া।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page