November 3, 2026, 6:14 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ভূখন্ড ব্যবহার করে পাঁচ মিনিটের মধ্যে বাইডেন ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,  ইউক্রেনের ভূখন্ড ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি পাঁচ মিনিটের মধ্যেও ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন। তবে কিয়েভের রাজি হয়নি।

জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি আমরা ইউক্রেনের অঞ্চলগুল্ োছেড়ে দিয়ে যুদ্ধ শেষ করার কথা বলি, আমি মনে করি, হতে পারে এইভাবে, বাইডেন পাঁচ মিনিটের মধ্যেও এটি শেষ করতে পারেন। তবে আমরা এতে একমত হব না।’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতির’ মন্তব্যের বিষয়েও মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইতোমধ্যেই সেই সুযোগ পেয়েছিলেন। জেলেনস্কি আরো বলেন ‘যুদ্ধের সমাপ্তি ঘটানো একটি ভালো উদ্যোগ। তবে ইচ্ছাটি বাস্তব সম্মত হওয়া উচিত। ডোনাল্ড  ট্রাম্প তার সময়ে ইতোমধ্যেই একবার এই ২৪ ঘন্টা পেয়েছিলেন উল্লেখ করে ইউক্রেনীয় নেতা জোর দেন যে, পূর্ণমাত্রায় না হলেও আমরা তখন যুদ্ধে ছিলাম এবং আমি মনে করি যে, তার হাতে সেই সময়টি ছিল। তবে তার কাছে অবশ্যই অন্য কিছুর অগ্রাধিকার ছিল।’
ইউক্রেনে সহায়তা কমানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনীতিবিদদের কাছ থেকে কিছু ‘বিপজ্জনক সংকেত’ আসছে বলে উল্লেখ করেন জেলেনস্কি।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page