October 5, 2026, 12:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ১শ’টিরও বেশি ড্রোন প্রতিরোধের দাবী রাশিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণে এবং সংযুক্ত ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের আকাশে ইউক্রেনের ১শ’টিরও বেশি ড্রোন হামলা প্রতিরোধ করেছে।

শুক্রবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ক্রিমিয়ায় ৫১টি ড্রোন ধ্বংস করা হয়েছে, ক্রাসনোদার অঞ্চলে ৪৪টি, বেলগোরোড অঞ্চলের উপরে ৬টি, কৃষ্ণ সাগরের ওপরে ৬টি এবং কুরস্কের ওপরে ১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
একরাতে এটি ছিল ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা। রুশ বাহিনী সামনের দিকে এগিয়ে আরো অঞ্চলের দখল নেয়ায় গত ১৮ মাসের মধ্যে এটি ছিল তাদের সবচেয়ে বড় সাফল্য। রাশিয়ার সর্বশেষ আক্রমনে ইউক্রেনের যুদ্ধ আরো প্রসারিত হয়েছে।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ)-এর ডাটা থেকে বলেছে, গত ৯ থেকে ১৫ মে’র মধ্যে মস্কো ইউক্রেনের ২৭৮ বর্গ কিলোমিটার (১০৭ বর্গ মাইল) এলাকা দখল করেছে।



Our Like Page