October 2, 2026, 4:26 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ২৫টি ড্রোন ভূপাতি করল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ছোড়া ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এসব ড্রোন ইউক্রেন শনিবার ও রোববার রাতে মস্কোকে লক্ষ্য করে ছুড়েছে বলে দাবি করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এটাই রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় হামলার ঘটনা।

বার্তা আদান-প্রদানের মাধ্যমে টেলিগ্রাম এক পোস্টে তিনি বলেন, ‘সব মিলিয়ে ২৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’ এর আগে তিনি ২২টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিলেন।

সের্গেই সোবিয়ানিন বলেন, বেশিরভাগ ড্রোন মস্কোর দক্ষিণে রামেনস্কয় ও ডোমোদেডোভো অঞ্চলের দিকে যাচ্ছিল। স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ডোমোদেডোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

মস্কোর গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার ফলে রামেনস্কয়ের একটি গ্রামে আগুন লেগে বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে।

খবরে বলা হয়েছে, রাশিয়া মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য সোচির ব্ল্যাক সি রিসোর্টে প্রায় ৫০টি আফ্রিকান দেশের কূটনীতিক ও শীর্ষ কর্মকর্তাদের আতিথ্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে।

এদিকে ইউক্রেন বলেছে, রাশিয়ার বোমা হামলার জবাবে এ হামলাগুলো চালানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page