August 17, 2026, 4:57 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। পিয়ংইয়ং মস্কোতে অস্ত্র পাঠাচ্ছে দীর্ঘদিনের এমন অভিযোগ নিশ্চিত করার জন্য ধ্বংসাবশেষ বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে পেন্টাগনের নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রতিবেদনে ‘ওপেন সোর্স ইমেজ’ ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে, এই বছরের জানুয়ারিতে ইউক্রেনের খারকিভ অঞ্চলে পাওয়া ধ্বংসাবশেষ উত্তর কোরিয়ার তৈরি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের।
ডিআইএ বুধবার এই প্রতিবেদনের ব্যাপারে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্লেষণে নিশ্চিত করা হয় যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।’
ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘ইউক্রেন জুড়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।’
দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে হাজার হাজার কন্টেইনার অস্ত্র পাঠানোর অভিযোগ করেছে।
এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন এই মাসে পিয়ংইয়ং রাশিয়ায় অস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার করে দাবিটিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page