September 24, 2026, 4:55 am
শিরোনামঃ
যশোরে দুই যুবলীগ নেতা আটক যশোরে মানবপাচার মামলার আসামি আটক ; ইন্দোনেশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ মাগুরায় আনসার-ভিডিপির ‘সঞ্জীবন প্লাটুন সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে ৭ প্রকারের বৃক্ষরোপণ   জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে গণহত্যায় সমর্থন দিচ্ছে পশ্চিমা দেশগুলো : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মস্কো-পন্থি অঞ্চলগুলোতে কিয়েভের চালানো ‘গণহত্যায়’ সমর্থন দিচ্ছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনে ‘রাশিয়ার যা কিছু আছে’ তা ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়নে কিয়েভের পাশে দাঁড়িয়েছে পাশ্চাত্য।

আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ল্যাভরভ। তিনি বলেন, রুশ ভাষাভাষি দোনবাস অঞ্চলে মস্কো-পন্থি নাগরিকদের বিরুদ্ধে ইউক্রেন সরকার যে নিপীড়ন চালাচ্ছে সে ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে পশ্চিমা দেশগুলো। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এসব থেকে একটি সহজ ফলাফল গ্রহণ করা যায় আর তা হচ্ছে, পাশ্চাত্য ইউক্রেনে সরাসরি গণহত্যাকে সমর্থন করছে।”

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, ২০১৪ সাল থেকে নব্য-নাৎসিরা ইউক্রেনের দোনবাস অঞ্চলের জনগণকে পদ্ধতিগতভাবে নির্মূল করে ফেলার কাজ শুরু করে। এই অপতৎপরতার অবসান ঘটানোর জন্যই রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বলে তিনি মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page