October 4, 2026, 3:54 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

পশ্চিমা অংশীদারদের সাথে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর আসলো।
জেলেনস্কি সম্প্রতি পূর্ব খারকিভ অঞ্চলকে রক্ষা করার জন্য আরো অনেক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে।
মঙ্গলবার বার্লিনে এক পুনর্গঠন সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল আকাশে তাদের আধিপত্য। রাশিয়া বিমানের সাহায্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালাচ্ছে। আর এটি তাদের সৈন্যদের স্থলভাগে অগ্রসর হতে সাহায্য করছে।
তবে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে জানতে চাইলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোন সাড়া দেয়নি।



Our Like Page