October 2, 2026, 12:55 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এ কথা বলেছেন।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, সংঘাত কমাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেছেন, ‘এটি উদ্বেগজনক এবং নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এটি পুরোপুরি ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

তিনি আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন এবং উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য, বেসামরিক স্থাপনা বা বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার বলেছেন, তার বাহিনী ইউক্রেনে একটি নতুন মাঝারি-পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নগরী দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র ইউক্রেনকে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন সরবরাহ করে ব্যবহারের অনুমোদন দিয়ে আরো সহায়তা বাড়িয়েছে।

মানাধিকার গোষ্ঠীগুলো এই বড় ধরনের নীতির নিন্দা জানিয়েছে।

মার্কিন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে দুজারিক ওই অস্ত্র ব্যবহারে জাতিসংঘের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page