November 1, 2026, 8:46 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা। তিনি রাশিয়া-ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

ল্যাভরভ বলেন, “আমেরিকা যাই বলুক না কেন, প্রকৃতপক্ষে তারাই এই যুদ্ধ নিয়ন্ত্রণ করছে। তারা ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ, গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট তথ্য-উপাত্ত সরবরাহ করছে। আমেরিকা আমাদের বিরুদ্ধে সেখানে যুদ্ধ করছে।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে তাতে যুদ্ধের বাস্তবতা বদলে যাবে না। তিনি আরো বলেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার জন্য দীর্ঘদিন ধরে ইউক্রেনকে প্রস্তুত করা হয়েছে।

আমেরিকা যখন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দেবে বলে খবর বেরিয়েছে তখন ল্যাভরভ এসব কথা বললেন। চলতি মাসের প্রথম দিকে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন প্রশাসন ইউক্রেনকে আর্মি টেকনিক্যাল সিস্টেম সরবরাহ করার অনুমোদন দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৯০ মাইল এবং এর সাহায্যে ইউক্রেন রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত করতে সক্ষম হবে। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বর্তমানে কথিত যে পাল্টা সামরিক অভিযান চালাচ্ছে তাও জোরদার করা সম্ভব হবে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page