September 27, 2026, 7:20 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেলে বৈশ্বিক উত্তেজনা বাড়বে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হলে তা বিশ্বকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলবে। এ সপ্তাহে ন্যাটোর শীর্ষ সম্মেলনে এ জোট কিয়েভের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দেওয়ার পর পুতিন এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।

এ ব্যাপারে পুতিন বলেন, ‘আমি নিশ্চিত যে এটি ইউক্রেনের নিরাপত্তা বাড়াবে না এবং সাধারণভাবে বিশ্বকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করবে।’
ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের অভিযান শুরু করার অন্যতম কারণ ছিল কিয়েভকে ন্যাটো জোটে যোগ দিতে বাধা দেওয়া।
লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেনের একদিন পর  পুতিন সাংবাদিকদের এসব কথা বলেন। ওই সম্মেলনে ন্যাটো কিয়েভকে তাদের সমর্থন করার প্রতিশ্রুতি দিলেও সদস্যপদের জন্য একটি সময়সীমা প্রস্তাব করতে ব্যর্থ হয়।
এদিকে কিয়েভ রাশিয়ার বাহিনীকে পরাস্ত করতে ক্ষেপণাস্ত্রসহ  আরো অত্যাধুনিক ও দূরপাল্লার বিভিন্ন অস্ত্র দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।
পুতিন সাংবাদিকদের বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষতির কারণ হলেও যুদ্ধক্ষেত্রে তা ব্যবহার করা হচ্ছে কিন্তু গুরুতর কিছুই ঘটছে না।
তিনি বলেন, ‘নতুন করে অস্ত্র সরবরাহ পরিস্থিতির কেবলমাত্র অবনতি ঘটাবে। এটি ইউক্রেনের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াবে এবং সেখানে সংঘাতের ইন্ধন জোগাবে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page