November 27, 2026, 7:59 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করতে শুক্রবার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও ক্ষেপনাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ‘ইরান যদি তার অংশীদার বা তার প্রক্সিদের এই মুহূর্তটি আমেরিকান কর্মীদের বা এই অঞ্চলে মার্কিন স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রতিরক্ষা মোতায়েন, যার মধ্যে মাটিতে আমেরিকান সৈন্যদের দ্বারা পরিচালিত একটি টাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে- গত মাসের শেষের দিকে যেগুলো মোতায়েন করা হয় তার উপর এগুলো অতিরিক্ত।

নতুন বাহিনী ‘আগামী মাসগুলোতে আসতে শুরু করবে,’ রাইডার বলেন।

ইসরায়েল ২৬ অক্টোবর ইরানের বিরুদ্ধে উল্লেখযোগ্য হামলায় ‘বিতর্কিত’ পারমাণবিক স্থাপনা এবং তেল ক্ষেত্রগুলো বাদ দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক অবকাঠামো ধ্বংস করে।

ইরান ২০২৪ সালে ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় হামলা চালিয়েছে-একটি এপ্রিলে দামেস্কে তার কনস্যুলেটে হামলার পরে ইসরায়েলকে দায়ী করে করা হয়েছিল, এবং আরেকটি অক্টোবরে, যেটিকে তেহরান বলেছিল, মধ্যপ্রাচ্যে তাদের সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসাবে ছিল।

পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অব্যাহত সামরিক অভিযান আরও বাড়তে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page