October 4, 2026, 10:51 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির মর্মান্তিক মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও সংগঠনের নেতারা গভীর শোক জানিয়েছেন। শোক জানানো বিশ্বনেতাদের মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এছাড়া, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

আফগানিস্তানও প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম পেইজ থেকে উদ্বেগ প্রকাশ করেছ।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধানরাও রায়িসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করেছে।

এছাড়া, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনও প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির শোচনীয় মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।



Our Like Page