October 4, 2026, 10:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টকে পুতিনের ফোন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনালাপে ইব্রাহিম রাইসিকে একজন ‘নির্ভরযোগ্য অংশীদার’ বলে অভিহিত করেন পুতিন।

ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুই নেতা রাশিয়া-ইরানের সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক মনোভাব ব্যক্ত করেছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার হামলার সময় থেকেই মস্কোর গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী হয়ে উঠেছে ইরান। এর আগে, ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাইসিকে একজন ‘অসাধারণ রাজনীতিবিদ’ এবং ‘রাশিয়ার সত্যিকারের বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।



Our Like Page