September 27, 2026, 7:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন : আরব আমিরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচ দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিবেশী ইরান।
আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বড় শহর দুবাইয়ে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানা গেছে ।

এ হামলার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘বেসামরিক স্থাপনা, ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা বিপজ্জনক ও কাপুরুষোচিত কাজ। এতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা হুমকিতে পড়েছে এবং স্থিতিশীলতা ক্ষুণ্ন হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ইরান প্রতিবেশী আমিরাতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ‘কয়েকটি’ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

আরব আমিরাত জানিয়েছে, ইরানের আক্রমণের জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ তাদের আছে।

বিবৃতিতে আরও বলা হয়, (ইরানের) এই হামলা আমিরাতের জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমিরাত এর প্রতিক্রিয়া জানানোর এবং ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রাখে।

আরব আমিরাত যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page