March 29, 2026, 11:57 am
এইমাত্রপাওয়াঃ

ইরানে সরকার পরিবর্তনের ডাক দিলো রেজা পাহলভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির নির্বাসিত নেতা রেজা পাহলভী প্রকাশ্যে ইরানে সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আয়োজিত রক্ষণশীলদের বার্ষিক সম্মেলন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স-এ বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইরান একদিন ‘ডেথ টু আমেরিকা’ স্লোগান থেকে সরে এসে ‘গড ব্লেস আমেরিকা’ বলবে এমন পরিবর্তন সম্ভব।

এ সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নীতির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বর্তমান ইরানি সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার পক্ষে তিনি। ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানের আদলে পাহলভী ‘মেক ইরান গ্রেট এগেইন’ ঘোষণা দেন। তার এ বক্তব্যে সম্মেলনে উপস্থিত রক্ষণশীল নেতাকর্মীরা করতালির মাধ্যমে সমর্থন জানান।

 

এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক মাসে গড়িয়েছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ইরানে প্রায় ১,৯৩৭ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংঘাতের প্রভাব ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page