August 9, 2026, 6:14 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

ইরান রাশিয়াকে অস্ত্র দেওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি ইউক্রেন : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: যুদ্ধের সময় ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছে-এই মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারে নি ইউক্রেন।

ইরানের প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি আজ (বৃহস্পতিবার) এনবিসি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন। তিনি ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও কথা বলেন। জনাব রায়িসি সুস্পষ্টভাবে বলেন তাঁর দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করে এসেছে।

তিনি বলেন: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে। রাশিয়ার সঙ্গেও বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্কও রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সাথে তিনি বলেছেন। তাদেরকে তিনি সুস্পষ্টভাবে বলেছেন: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছে-এই মর্মে কিয়েভের কাছে কোনো প্রমাণ থাকলে তারা যেন দেখায়। তারা ওমানে এসেছিলো কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণপঞ্জি উপস্থাপন করতে পারে নি।

আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা কয়েক মাস ধরে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সময় ইরান-বিরোধী ভিত্তিহীন দাবি তুলে আসছে। তেহরান সুস্পষ্টভাবে পশ্চিমাদের সেসব মিথ্যা দাবি যথারীতি প্রত্যাখ্যান করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page