October 27, 2026, 11:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে সতর্ক করে ১৩ দেশের চিঠি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একটি চিঠিতে স্বাক্ষর করে গাজার দক্ষিণের শহর রাফায় স্থল আক্রমণ বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে ১৩টি দেশ। সেই সঙ্গে ফিলিস্তিনি জনগণের কাছে আরও সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে।

চিঠিতে স্বাক্ষর করেন ওই ১৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী। চিঠিটি বুধবার (১৬ মে) ইসরায়েলি মন্ত্রিসভায় পাঠানো হয়।

যুক্তরাষ্ট্র ছাড়াও জি-৭ দেশগুলোর অন্য সব সদস্য দেশ চার পৃষ্ঠার ওই চিঠিতে স্বাক্ষর করেছে। জি-৭ ভুক্ত দেশগুলোর জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা এই চিঠিতে স্বাক্ষর করেন।

ওই চিঠিতে মন্ত্রীরা রাফাতে একটি বড় ধরনের সামরিক আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে আশঙ্কা প্রকাশ করেন যে, এটি বেসামরিকদের জন্য ‘বিপর্যয়কর’ পরিণতি বয়ে আনবে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাএল কাটজকে পাঠানো চিঠিতে মন্ত্রীরা ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে থাকা রাফাহ ক্রসিংসহ ত্রাণ সরবরাহের জন্য সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে গাজার বিধ্বংসী ও ক্রমবর্ধমান মানবিক সংকট নিরসনে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

চিঠিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে গাজায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলির সাহায্য কর্মীদের নির্বিঘ্নে কাজ করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page