October 18, 2026, 10:00 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলগামী ছাড়া অন্য সব জাহাজ নিরাপদ : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলি মালিকানাধীন কিংবা ইসরাইলগামী জাহাজ ছাড়া আন্তর্জাতিক পানিসীমা দিয়ে অন্য যেকোনো জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। হুথি মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম গতকাল (বৃহস্পতিবার) ইউরোনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইসরাইলগামী কিংবা ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজে হামলা করা হয় নি এবং ভবিষ্যতেও করা হবে না।

গাজায় ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া, হুথি যোদ্ধারা ঘোষণা করেছে- ইসরাইল অভিমুখী যে-কোনো দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী। এই ঘোষণার পর আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে।

ওই টাস্ক ফোর্স প্রত্যাখান করে ইয়েমেন বলেছে, দেশটির স্বার্থে কোনো ধরনের আঘাত এলে সরাসরি মার্কিন রণতরীতে হামলা করা হবে। আব্দুস সালাম ইউরোনিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমেরিকা খুব বেশি দেশকে তার টাস্ক ফোর্সের অন্তর্ভুক্ত করতে পারে নি কারণ, কোনো দেশ ইসরাইলকে রক্ষা করতে গিয়ে নিজের যুদ্ধজাহাজের ক্ষতি করতে রাজি নয়। তিনি বলেন, আমেরিকা এখন উপায়ন্তর না দেখে বড় শিপিং কোম্পানিগুলোকে আবার লোহিত সাগর দিয়ে জাহাজ চালাতে বাধ্য করছে যাতে ওইসব কোম্পানি-সংশ্লিষ্ট দেশগুলো মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে যোগ দেয়।

ইয়েমেনের হুথি মুখপাত্র আরো বলেন, তার দেশ ধর্মীয় ও নৈতিক অবস্থান থেকে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই অবস্থান সকল আন্তর্জাতিক ও মানবিক আইনে সিদ্ধ। তিনি বলেন, এই কঠিন সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে তা আমাদের জানা আছে। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসার অর্থ হবে ফিলিস্তিনকে ইসরাইলি আগ্রাসনের সামনে একা ছেড়ে দেওয়া যা ধর্মীয় কারণেই সম্ভব নয়।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page