September 23, 2026, 2:32 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি আগ্রাসনে আরো ৩ ফিলিস্তিনির মৃত্যু ; মোট নিহত ৩৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে ওই উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে শহীদ ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।

গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। আল-কুদস ব্রিগেড জানিয়েছে, শহীদ কমান্ডারের নাম আইয়াদ আল-আব্দ আল-হাসানি ওরফে আবু আনাস। তিনি সংগঠনটির মিলিটারি কাউন্সিলের একজন সদস্য এবং অপারেশন্স ইউনিটের প্রধান ছিলেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ছয় শিশু ও তিন নারীসহ ৩৩ জন শহীদ ও ১১১ জন আহত হয়েছেন।

গাজার আবাসিক এলাকাগুলোতে ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইলের গভীরে রকেট হামলা চালানোর প্রত্যয় জানিয়েছে ইসলামি জিহাদ। গত চারদিন ধরে অনবরত গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল।

এর প্রতিশোধ নিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলের বিভিন্ন শহর ও ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলি সেনারা জানিয়েছে, এ পর্যন্ত গাজা থেকে প্রায় ১,০০০ রকেট ছোড়া হয়েছে। শুক্রবার গাজা থেকে চলতি সংঘাতে প্রথমবারের মতো জেরুজালেম লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছেন প্রতিরোধ যোদ্ধারা। বৃহস্পতিবার প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট হামলায় ইসরাইলের রেহোভোত শহরে এক ইহুদিবাদী নিহত হয়। কাতার, মিশর ও জাতিসংঘ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page