November 27, 2026, 8:26 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলাকে খাটো করে দেখা উচিত হবে না : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, তার দেশে ইসরাইলি হামলাকে অতিরঞ্জি বা খাটো করে দেখা উচিত হবে না।

ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার ভোরে ইসরাইলি হামলার পর রাজধানী তেহরানে জনগণের উদ্দেশে খামেনি বলেন, ইসরাইল ইরানের লক্ষ্যবস্তুতে হামলা করে ‘ভুল করেছে’।

খামেনির ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা গয়, ‘তারা (ইসরাইলিরা) অবশ্যই এটাকে (আক্রমণ) অতিরঞ্জিত করছে। তাদের অতিরঞ্জন ভুল, কিন্তু আমাদের জানা উচিত যে এটাকে খাটো করে দেখাটাও ভুল। এটা কিছুই ছিল না এবং গুরুত্বপূর্ণ হতে ব্যর্থ হয়েছে এমনটি বলাও ভুল।’

খামেনি বলেন, ইসরাইলিরা ‘ইরানি জনগণ সম্পর্কে ভুল হিসাব করছে,’ ইরানের জনগণের শক্তি, সামর্থ্য, উদ্ভাবন ও সংকল্প সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের উচিত তাদের বোঝানো।

খামেনি বলেন, ইরানকে নিরাপদ করার একমাত্র উপায় হলো জাতীয় ক্ষমতা থাকা।

তিনি বলেন, ‘আমাদের সমস্ত অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রতিরক্ষা, রাজনৈতিক, ব্যবস্থাপনা এবং অন্যান্য ক্ষেত্রে শক্তিশালী হওয়া উচিত এবং প্রতি দিনই আরো শক্তিশালী হওয়া উচিত।’

এদিকে, খামেনি গাজায় ইসরািলের ‘নৃশংস যুদ্ধাপরাধ’ এবং গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযান মোকাবেলায় ব্যর্থ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নিন্দা করেন এবং সকল সরকারকে, বিশেষ করে মুসলিমদেরকে ইসরাইলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী শনিবার ভোরে বলেছে যে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের হামলার জবাবে তারা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ‘নির্দিষ্ট এবং লক্ষ্যজৃত’ বিমান হামলা চালিয়েছে।

ইরানের বিমান প্রতিরক্ষা সদর দফতর বলেছে যে তারা ইসরাইলি হামলা সফলভাবে মোকাবেলা করেছে, যা ‘সীমিত ক্ষতি’ করেছে।

১ অক্টোবর, ইরান ইসরাইলি লক্ষ্যবস্তুতে আনুমানিক ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তেহরান এই হামলাকে অন্যান্য বিষয়ের মধ্যে আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীর বেশ কয়েকজন নেতার হত্যার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page