October 3, 2026, 3:24 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলায় লেবাননে ৯২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডস্কে : ইসরাইলের একের পর এক হামলায় বিধ্বস্ত লেবাননে গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আহত হয়েছে ১৫৩ জন। মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭শ’জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

এদিকে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও মানছেন না নেতানিয়াহু। বরং আরও হামলার হুমকি দিয়েছেন তিনি। এক সপ্তাহ ধরে বিরতিহীন হামলা চলছে লেবানন-ইসরাইল সীমান্তে। প্রথমে নিয়ম করে দু’একবার হামলা হলেও গত কয়েক দিনে বেড়েছে হামলার ভয়াবহতা। হিংস্র হয়ে ওঠেছে নেতানিয়াহু প্রশাসন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের কথা বললেও প্রাণ হারাচ্ছেন বহু বেসামরিক নাগরিক।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় বহু মানুষের প্রাণ গেছে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায়। লেবাননের রাজধানী বৈরুতসহ সর্বত্র ছড়িয়ে পড়েছে হামলা। এতে প্রাণহানির সংখ্যা ৭শ’ ছাড়িয়েছে বলে তারা নিশ্চিত করেছে।
জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন প্রায় ৮০ হাজার বাসিন্দা। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
এদিকে হার মানতে নারাজ হিজবুল্লাহ। ইসরাইলের কঠিন অভিযানের পরও তারা গোষ্ঠীটির গোপন ঘাঁটি খুঁজে পেতে সক্ষম হয়নি। তারপর ও ইসরাইলের অভ্যন্তরে চালিয়ে যাচ্ছে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। এমনকী তেল আবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে দূর পাল্লার ক্ষেপণাস্ত্রও।
তবে ইসরাইলিরা অপেক্ষায় আছে ইরান হিজবুল্লাহকে কখন এবং কীভাবে অস্ত্র সরবরাহ করবে তা জানার জন্য।
ইসরাইলি বর্বরতার কারণে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইসরাইলও হিজবুল্লাহকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বিশ্ব নেতারা। কিন্তু কারও কথা কর্ণপাত না করে হিজবুল্লাহর ওপর আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page