October 27, 2026, 3:42 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে আইসিসির তদন্ত নিয়ে দ্বৈত অবস্থান নিয়েছে আমেরিকা : মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা জারি এবং এই সংস্থার পক্ষ থেকে ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তের বিষয়ে মার্কিন সরকার দ্বৈত অবস্থান নিয়েছে বলে তীব্র সমালোচনা করেছে মস্কো।

গতকাল (মঙ্গলবার) এক টেলিগ্রাম পোস্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা বলেছেন। তিনি বলেন, “রাশিয়ার নেতৃত্বের বিরুদ্ধে আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা জারি করাকে ওয়াশিংটন পুরোপুরি সমর্থন করেছে। অথচ আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা নিজের ও তার মিত্রদের বেলায় আইসিসি’র কাঠামোর বৈধতা স্বীকার করে না। বুদ্ধিবৃত্তিকভাবে আমেরিকার এই ধরনের অবস্থান খুবই অযৌক্তিক।

২০২৩ সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে বিতাড়িত করার জন্য অভিযোগ তুলে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরোয়ানাকে খুবই ন্যায্য বলে মন্তব্য করেন। কিন্তু ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি’র সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা মোকাবেলার জন্য একটি খসড়া বিল অনুমোদন করেছে। এছাড়া, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে বলেছেন, তারা ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে সমর্থন করেন না এবং আইসিসি’র এই এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page