October 2, 2026, 9:01 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে সামরিক নিষেধাজ্ঞার আহ্বানে বেলজিয়ামে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে বেলজিয়ামে বিক্ষোভ করেছেন ৩২ হাজার মানুষ। সমাবেশ থেকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

গত রোববার রাজধানী ব্রাসেলসে আয়োজিত এ সমাবেশে প্রায় ৩২ হাজার বিক্ষোভকারী অংশ নেন। এ সময় যুদ্ধ বিরতির দাবির সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা ইসরাইলের বিরুদ্ধে একটি সম্পূর্ণ আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞা আরোপে চাপ প্রয়োগের জন্য বেলজিয়াম সরকারের প্রতি আহ্বান জানান।

ব্রাসেলস থেকে এএফপি জানায় কয়েকটি সুশীল সমাজের সংস্থার একটি জোট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গাজায় ইসরাইল যা করছে তা যুদ্ধ নয়, সুস্পষ্ট গণ হত্যা- সমাবেশে এ ধরণের বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

সমাবেশের একজন আয়োজক লুডো ডিব্র্যা বন্ডার বেলজিয়ামের মিডিয়া কোম্পানি ‘ভিআরটি’কে জানিয়েছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের দিকে মনোযোগ দেয়া হলে ও বেলজিয়াম এখনো যুদ্ধবিরতির দায়িত্ব নিতে পারে বা পথ দেখাতে পারে।’

তবে তিনি উল্লেখ করেন, বেলজিয়াম এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। যেমন স্পেন ও আয়ারল্যান্ড এরমধ্যেই স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের প্রতিশোধমূলক হামলার পর ইসরাইল গাজায় বর্বরোচিত হামলা অব্যাহত।

নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা বন্ধ করছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ৬শ’ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এতে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page