October 3, 2026, 5:36 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সাথে লেবাননের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে গতকাল বুধবার দ্বিতীয় দফা ওয়াকি-টকি বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৪শ’ ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, এই হামলার ফলে ইসরাইলের সাথে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা জেগে ওঠেছে।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের সদস্যদের ব্যবহৃত ওয়াকি-টকি বৈরুতে শক্তিশালী ঘাঁটিতে বিস্ফোরিত হয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম লেবাননের দক্ষিণ ও পূর্বে ও একই ধরনের বিস্ফোরণের খবর জানিয়েছে।
এএফপি টিভির ফুটেজে দেখা গেছে, বিকেলে দক্ষিণ বৈরুতে নিহত হিজবুল্লাহ যোদ্ধাদের জানাজা চলাকালীন বিস্ফোরণ ঘটলে লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ওয়াকি টকিকে লক্ষ্য করে শত্রুর বিস্ফোরণে ২০ জন নিহত এবং ৪ শ’ ৫০ জনেরও বেশি আহত হয়েছে।’
হিজবুল্লাহর ব্যবহৃত কয়েকশ’ ওয়াকিটকি একযোগে বিস্ফোরণে লেবানন জুড়ে দুই শিশুসহ ১২ জন নিহত এবং ২ হাজার ৮শ’ জনের মতো আহত হয়। হিজবুল্লাহ এ ধরনের নজিরবিহীন হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে। অবশ্য এ হামলার ব্যাপারে ইসরাইলের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গতকাল বুধবার একটি বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘মাধ্যাকর্ষণ কেন্দ্র উত্তর দিকে সরে যাচ্ছে।’ ‘আমরা যুদ্ধের একটি নতুন পর্বের শুরুতে আছি।’
টেলিভিশন নিউজ বুলেটিন এবং সংবাদপত্রের শিরোনামে আধিপত্য বিস্তারকারী বিস্ফোরণের বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা মুখ খোলেননি।
বামপন্থী হারেৎজ পত্রিকার আমোস হারেল বলেছেন, পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণ ‘ইসরাইল এবং হিজবুল্লাহকে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে’ ঠেলে দিচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page