October 2, 2026, 9:00 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ এয়ারওয়েজ ইসরাইলে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে। সংস্থাটি বলেছে, আগামী বছরের মার্চ মাস পর্যন্ত তেল আবিবে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।

এদিকে জার্মান এয়ারলাইন্স লুফথানসাও জানিয়েছে, গাজা ও লেবাননে ইসরাইলের যুদ্ধের মধ্যে তারা তেল আবিবে সকল ফ্লাইট স্থগিত করছে। এই স্থগিতাদেশ আগামী ১০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

আলজাজিরার উদ্ধৃতি দিয়ে লন্ডন থেকে এএফপি জানায়।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র ইসরাইলি গণমাধ্যমকে এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, এই ঘোষণা আমাদের সেবা গ্রহীতাদের নিশ্চিন্ত করবে। তারা এই বিষয়ে নানা প্রশ্ন করে আসছিলেন এবং টিকেটের অর্থ ফেরত চাচ্ছিলেন।’

গাজায় ও লেবাননে গত এক বছরেরও বেশি সময় সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সম্প্রতি এই হামলা আরো বেড়েছে। এতে লেবাননে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ গ্রুপটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন।

চলতি সপ্তাহে ইসরাইলি হামলায় গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। ইসরাইলের বিরামহীন হামলা ও শীর্ষ নেতাদের হত্যার জবাবে ইসরাইলেও হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ।

এমন পরিস্থিতিতে গাজায় আবারও যুদ্ধ বিরতির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে তার ১১তম সফর।

আলজাজিরার প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্লিঙ্কেন এই সফরে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কমানোর গুরুত্ব সম্পর্কে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page