May 4, 2026, 7:38 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল রাফায় হামলা চালালে কামান ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়া হবে : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালালে তিনি ইসরায়েলকে কামানের গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।

একইসঙ্গে তিনি গাজায় মার্কিন বোমা ফেলে বেসামরিক নাগরিকদের হত্যার সত্যতা নিয়ে অনুতাপ করেছেন।
্িসএনএনকে দেয়া এক সাক্ষাতকারে বুধবার বাইডেন বলেছেন, যদি তারা রাফায় অভিযান চালাতে যায়, তাহলে সেখানে ব্যবহারের জন্যে আমি অস্ত্র সরবরাহ করবো না।
তিনি বলেছেন, আমরা অস্ত্র ও কামানের গোলা যা ব্যবহৃত হয়েছে তা সরবরাহ করতে যাচ্ছি না।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছিল, তারা রাফায় ইসরায়েলী অভিযানের আশংকায় বোমার চালান স্থগিত করে দিয়েছে।
এসকল বোমার কারণে গাজায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও বাইডেন উল্লেখ করেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page