October 26, 2026, 6:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার আছে : ইরান

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, যেকোনো সময় ইসরায়েলে হামলা শুরু করতে পারে ইরান ও তার প্রক্সিগোষ্ঠীগুলো। এরই মধ্যে ইরান জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি চায় না, তবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার তাদের আছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যে স্থায়িত্ব চায়। কিন্তু আগ্রাসনকারীকে শাস্তি দিলেই সেটা সম্ভব। কানানি আরও বলেন, যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সাহায্য করা বন্ধ রাখে এবং আগ্রাসনকারীকে শাস্তি দেওয়ার বিষয়টি সমর্থন করে।

ইরান এর আগে দাবি করে, হামাস নেতা হানিয়াকে হত্যা করার দায় ইসরায়েলের। ইসরায়েল অবশ্য এই দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে তাদের ড্রোন হামলার ফলে বৈরুতের কাছে হেজবোল্লা কম্যান্ডারের মৃত্যু হয়েছে।

এর আগে গত এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গনে ইসরায়েলের হামলার পর ইরান ইসরায়েলের উপর হামলা করে। কিন্তু তাদের প্রায় সব আক্রমণই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডন সেই সময় ইসরায়েলকে সমর্থন করেছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন, তারা যেন ইরান, হিজবুল্লাহ এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেন, যাতে সব পক্ষ সংযত থাকে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকতে ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করার অনুরোধ করছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, সব দেশ যেন উত্তেজনা কমানোর জন্য সচেষ্ট হয়। তারা ওই তিন পক্ষের উপর প্রভাব খাটাবার চেষ্টা করে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page