October 5, 2026, 12:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলিদের ওপর কানাডার নিষেধাজ্ঞা আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা।

বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

কানাডা পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, ‘এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে, চরমপন্থী বসতি স্থাপনকারী সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য এবং এই ধরনের সহিংসতায় জড়িত অপরাধীরা পরিণতির মুখোমুখি হবে।’

নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সাথে লেনদেন ও কানাডায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি অনুরূপ ব্যবস্থা নিয়েছে।



Our Like Page