October 4, 2026, 6:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে মালদ্বীপ সরকার। মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে দেশটির আইন সংশোধন করা এবং তদারকির জন্য একটি মন্ত্রিপরিষদ উপকমিটি গঠন করা হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি পাসপোর্টধারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তবে ঠিক কখন ও কবে থেকে নতুন এই আইন কার্যকর হবে সে সম্পর্কে তেমন কিছু বলেননি তিনি।

এ ছাড়া ‘ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মুইজ্জু।

নিষেধাজ্ঞার খবরের পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে মালদ্বীপ ভ্রমণ এড়াতে এবং সেখানে থাকা ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মালদ্বীপ সরকার ফিলিস্তিনিদের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডাব্লিউএ) সাথে ফিলিস্তিনিদের সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে।

গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এ ছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা।



Our Like Page